1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে হাত পা বেধে যুবককে হত্যার চেষ্টা - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে হাত পা বেধে যুবককে হত্যার চেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নয়াবাড়িতে বালু ব্যবসাকে কেন্দ্র করে মিরাজ (৩৫) নামে এক যুবককে হাত পা বেধে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিরাজ উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকার মতিয়ার রহমানের ছেলে।
আহত মিরাজের ভাই তুষার জানায়, নয়াবাড়িতে কয়েকবছর ধরে বালুর ব্যবসা করে আসছেন তারা। গত দুই মাস আগে স্থানীয় গৌতম ও সিবু নামে দুই ব্যক্তি তাদের বাণিজ্যিক জায়গা দখল করে ব্যবসা করতে চায়। এক পর্যায়ে বালু ফেলে দখলের চেষ্টা চালায়। এনিয়ে বাধা দিলে সোমবার রাতে মিরাজকে হত্যার উদ্দেশ্যে নয়াবাড়ি ইউনিয়নের দেওয়ান বাড়ির মোড়ে হাত পা বেধে বস্তায় ভরে নদীতে নিয়ে ফেলে দেয়ার চেষ্টা করে। এসময় ফিরোজের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে গৌতম ও সিবু সহ বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত গৌতম বলেন, এব্যাপারে আমরা কিছুই জানিনা এবং ঘটনার সাথে আমরা জরিত নই। তিনি বলেন, আমি চাই সুষ্ঠু তদন্ত করে জরিতদের বিচার হোক। এদিকে অপর অভিযুক্ত সিবুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জরিতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলাে প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT