1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা ৩৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সারে তিনটার দিকে দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মো: শাহজাহান এর বাড়ির নিচতলার বাড়ান্দার গেট ভেঙ্গে বাড়ির ঘরের ভিতর প্রবেশ করে ৫/৬ জনের একটি ডাকাত চক্র।
এসময় ডাকাতরা মো: শাহজাহানের গলায় ছুড়ি ধরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী আকলিমা আক্তারকে তার গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলেন। তিনি সব খুলে দিলে ঘরের সবাইকে এক পর্যায় হাত বেঁধে ফেলে।
এরপর ঘরের আলমাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা দিতে বলেন। এসময় ডাকাতরা বাড়ির দ্বিতীয় তলায় তার মেয়ে নুসনাত জাহান ও তাসনিম জাহানের ঘর সহ মোট তিনটি ঘরের আলমারি ও অন্যান্য সব আসবাবপত্র ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণ ও নগদ আনুমানিক দুই লক্ষ টাকা নিয়ে যায়।
যাবার সময় হুমকি ধামকি দিয়ে বলে যান তাদের চিনতে পেরেছেন কিনা, এসময় বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর খুলে নেন ডাকাতরা।
বাড়ির মালিক জয়পাড়ার ব্যবসায়ি আল-জাহান ট্রাভেলস ও আল- জাহান মটরস এর কর্ণধার মো: শাহজাহান জানান,ডাকাতরা ঘরের ভিতর ও বাহির সহ অন্তত ১০/১২ জন ছিল।
ঘটনার পর পুলিশ ও এলাকাবাসিকে অবগত করলে পুলিশ ও এলাকাবাসি ছুটে আসেন।
এ ঘটনায় দোহার থানার ওসি মো: রেজাউল করিম জানান,ঘটনার সংবাদ পেয়ে আমি ওসি তদন্ত মো: নূরনবীকে পাঠিয়েছিলাম।
এ বিষয়ে ভুক্তভোগী লিখিত কোন অভিযোগ করলে বিষয়টি আইনিপ্রক্রিয়ায় গুরুত্বের সাথে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT