1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে পুর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা,আহত-২ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে পুর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা,আহত-২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজার এলাকায় পুর্ব শত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির সাংগঠণিক সম্পাদক ফরিদ আকন্দ (৪৯) এর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে এঘটনা ঘটে। এসময় তার ছেলে সিফাত আকন্দ(২২) আহত হন। হামলার ঘটনায় ফরিদ আকন্দ বাদি হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একই এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক রঞ্জু খলিফাদের সাথে দলীয় বিরোধ চলছিলো। এনিয়ে বুধবার রাতে দুবলি বাজারে উভয় পক্ষের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ফরিদ আকন্দের ছেলে সিফাত আকন্দের মাথায় আঘাত করে রঞ্জু খলিফা। এতে বাধা দিলে পুর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ফরিদ আকন্দের উপর হামলা চালায় রঞ্জু খলিফা (৪৮) , সোহেল (২৫), আমজাদ খলিফা , হিরু চোকদার ( ৩৫)সহ আরও ৪/৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার কারে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হামলার বিষয়ে জানতে রঞ্জু খলিফার মোবাইলে একাধিক ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর আত্মগোপণে রয়েছেন আসামীরা।
এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT