1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক-৮ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক-৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় তাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২), মো. রাফি সৃজন (১৮), আল আমিন খান তমাল (২২), মো. বাবুল হোসেন (৬০), মো. মীর মারুফ (২১), মীর আমিনুর (২৬), মো. মোশারফ হোসেন (৪৮) এবং সঞ্জিব ঘোষ (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাত দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। আদালত শুনানির জন্য আগামী ২০শে এপ্রিল দিন নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য শোভাযাত্রার মোটিফ তৈরিকে কেন্দ্র করে শিল্পী মানবেন্দ্র ঘোষ হুমকির মুখে পড়েন।  মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ওইদিন রাত আড়াইটার দিকে গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় তার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT