1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকার বাসিন্দারা তাদের দীর্ঘদিনের ব্যবহার করা একটি রাস্তা পুনরায় চালুর দাবিতে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। প্রায় ৩০০ জন গ্রামবাসী সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়রা জানান, গোলড়া গ্রামের মানুষের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল, যা তারাসিমা অ্যাপারেলস এবং পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামক দুটি শিল্পপ্রতিষ্ঠানের ভেতরের অংশ দিয়ে বিস্তৃত ছিল। সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠান দুটি রাস্তার প্রবেশমুখে প্রাচীর নির্মাণ করায় রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের বাসিন্দা লীমা আক্তার জানান, তার ছোট ছেলেকে এখন বিদ্যালয়ে যেতে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে, যা সময় অপচয় করে। এছাড়াও, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা অসুবিধায় পড়ছেন।

মুহিব্বুল্লাহ বলেন, এই রাস্তাটি তাদের বাজার, স্কুল ও হাসপাতালের নিকটবর্তী ছিল। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এখন তাদের প্রায় দুই কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হচ্ছে। তারা প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধানের জন্য আবেদন জানান। এর আগে, গত ২৯ জানুয়ারি এলাকাবাসী একই দাবিতে সড়ক অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন। এবার তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিকেলে আন্দোলনকারীদের সাথে দেখা করে তাদের সমস্যার কথা শোনেন। তিনি বলেন, এলাকাবাসীর দুর্ভোগ সম্পর্কে প্রশাসন অবগত এবং রাস্তাটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, শীঘ্রই স্থানীয় বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে, যার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। জেলা প্রশাসকের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT