1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে মানসিক প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে মানসিক প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক.
ঢাকার দোহারের মালিকান্দা এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারী ৬ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী ঐ নারী সুতারপাড়া হলের বাজারে কাজ করতেন বলে জানান তার পরিবার। তবে এ ঘটনায় ধর্ষকের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
বুধবার বিকেলে সরেজমিনে মালিকান্দা এলাকায় ভূক্তভোগীর বাড়িতে গিয়ে জানা যায়, বিগত প্রায় এক বছর ধরে হলের বাজারের কয়েকটি দোকানে পানি সরবরাহের কাজ করতেন প্রতিবন্ধী নারীটি। হঠাৎ তার অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হলে তার মা ঘটনাটি সবাইকে জানালে হলের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পরিবারটিকে সকল সহায়তার কথা জানানো হয়।
অসহায় প্রতিবন্ধীর ধর্ষণকারীর বিচারের দাবি জানান ভূক্তভোগী ঐ নারীর মা। তিনি বলেন, আমার ছোট ছেলে বোনের এমন খবর শুনে একা একাই ঘরের ভেতর কান্নাকাটি করে। এসময় তিনি অপরাধীর শাস্তি কামনা করেন।
এবিষয়ে হলের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ মোল্লা বলেন, আমরা ভূক্তভোগীসহ তার পরিবারকে ডেকে কয়েকদিন আগে কথা বলেছি। মেয়েটি সঠিকভাবে কারো নাম বলতে না পারায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি। তবে এই সন্তান জন্মের সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এরপর যাদের সন্দেহ হয় তাদের ডিএনএ পরিক্ষা করে দেখা হবে। তিনি আরও বলেন ঐ নরীর চিকিৎসা খরচ বাজার কমিটি বহন করবে।
দোহার উপজেলা সমাজসেবা অফিসার ফখরুল আশরাফ বলেন, ভূক্তভোগী পরিবারের বাড়িতে আমরা অফিস থেকে লোক পাঠাবো। তাকে প্রতিবন্ধী ভাতা প্রদানে সহায়তা করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের পাশে থাকবে সামাজসেবা অফিস।
এদিকে ঘটনা বিষয়ে দোহার থানা ওসি রেজাউল করিম বলেন, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT