1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সাত জেলায় তীব্র তাপপ্রবাহ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

সাত জেলায় তীব্র তাপপ্রবাহ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.

দেশের সাত জেলায় আজ শুক্রবার বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আজ প্রায় বৃষ্টিহীন সারা দেশ। গতকাল বৃহস্পতিবারের মতো আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। তাপ বেড়ে যাওয়ার এ প্রবণতা আগামীকাল শনিবারও থাকতে পারে। আজ অবশ্য রাজধানী ঢাকায় তাপমাত্রা খানিকটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে। তাতে কমতে পারে তাপ।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্য যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার মধ্যে আছে যশোরে ৩৮ দশমিক ২, পাবনার ঈশ্বরদীতে ৩৮, সিরাজগঞ্জে ৩৭ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৮, বগুড়ায় ৩৬ দশমিক ৫ এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। আজ কোনো স্টেশনেই বৃষ্টির রেকর্ড নেই বলে জানিয়েছেন অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৃষ্টি কমে গেছে অনেকটা। সর্বশেষ আগের ২৪ ঘণ্টায় সিলেটে ২৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড আছে। এরপর আর বৃষ্টি হয়নি।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, এখন যে তাপপ্রবাহ শুরু হয়েছে, তা আগামীকাল পর্যন্তও চলতে পারে।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, রোববার থেকে দেশের কিছু স্থানে বৃষ্টি শুরু হতে পারে। তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী আজ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

দেশের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল। এর আগে গত বছর এ মাসের প্রায় পুরো সময়জুড়ে তাপপ্রবাহ ছিল। ওই বছর এপ্রিল ও মে মাস মিলিয়ে ৩৫ দিন তাপপ্রবাহ চলেছে। এটি ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। এবার অবশ্য তা হয়নি। তবে মাসের শেষ সপ্তাহে এসে তাপপ্রবাহ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT