1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নবাবগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় একজনকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার উপজেলার কৈলাইলের নয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানায়, গত শুক্রবার কৈলাইলের নয়াকান্দা এলাকায় শিশুটির নানা বাড়িতে তার মায়ের সাথে বেড়াতে আসে। শনিবার দুপুরে পাশের বাড়িতে খেলতে যাবে বলে মাকে জানায় ওই শিক্ষার্থী। পরে দুপুর সাড়ে ১২ টায় বাড়িতে ফিরে কান্না করে ওই শিক্ষার্থী। এ সময় তার মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার জামা কাপড়ে ধুলো দেখিয়ে ঘটনার বিস্তারিত জানায়। খেলার স্থল থেকে মানিক নামের এক কৃষক শিশুটিকে চকলেট কিনে দিবে বলে ডেকে নিয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুটি চিৎকার দিলে কৃষক মানিক দৌড়ে পালিয়ে যায়।
স্বামী প্রবাসে থাকায় মেয়েটির মা তাঁর বাবার বাড়ির স্বজনদের সহায়তায় নবাবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বিকেলে মানিককে তাঁর বাড়ি নয়াকান্দা হতে আটক করে। মানিক ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে। সন্ধ্যায় মেয়েটির মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করলে সেই মামলায় মানিককে গ্রেফতার দেখায় পুলিশ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আজগর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT