1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-১ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-১

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার হলের বাজারে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মোঃ দলিল উদ্দিন ওরফে দলু (৪৭) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) উপজেলার পূব সুতারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারৃত দলু ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভদ্রকান্দা এলাকার মৃত হযরত আলীর ছেলে। দীর্ঘদিন ধরে দোহারের পূর্ব সুতারপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা উপজেলার হলের বাজারে বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে ব্যবহারের জন্য বাজারের টিউবয়েল থেকে পানি সরবরাহ করতেন। যার বিনিময়ে দোকানদাররা তাকে টাকা-পঁয়সা ও খাবার দিতেন। কিন্তু গত ১/২ মাস পূর্ব হইতে ভিক্টিমের শারীরিক পরিবর্তন দেখতে পাওয়া গেলে তার পরিবারের লোকজন তাকে এর কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে জানায় সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার সাকিনস্থ মিঠুর মার্কেটে দলিল উদ্দিন দলু এর চায়ের দোকানের ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে আনুমানিক গত ২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ৮টার দিকে এবং এর আগে ও পরে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনা জানার পর উপজেলার জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ১৩ এপ্রিল ২০২৫ তারিখে তার পরিবারের লোকজন পরীক্ষা নিরীক্ষা করলে চিকিৎসক জানায়, তাহার গর্ভে ২৩ সপ্তাহ ০২ দিনের একটি বাচ্চা রয়েছে। এর প্রেক্ষিতে ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষক দলিল উদ্দিন ওরফে দলুর নামে দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে বিষয়টিকে দোহার থানা পুলিশ সব্বোর্চ গুরত্ব দিয়ে আমলে নিয়ে তদন্তের মাধ্যমে ধর্ষক দলিল উদ্দিন দলুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক দলিল উদ্দিন  দলুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT