1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে সেনাবাহিনীর টহলে আটক-৩ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নবাবগঞ্জে সেনাবাহিনীর টহলে আটক-৩

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রিকালীন টহল দলের তৎপরতায় নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল পুরাতন বান্দুরা এলাকায় টহল চলাকালে স্থানীয় একটি রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনা টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।
এদিকে, উক্ত এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক ব্যবসায়ী এস কে মোহাম্মদ নাজমুল হোসেন সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী একটি বাড়িতে পালিয়ে গিয়ে গেট বন্ধ করে দেন। পরবর্তীতে নবাবগঞ্জ থানার পুলিশের সহায়তায় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেন, উদ্ধারকৃত অর্থ আগের দিন আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে অর্জিত।
পরবর্তীতে আটক তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT