
নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহারের নয়বাড়ি ইউনিয়নের আন্তা বাহ্রা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে নুর মোহাম্মদ নুরু(৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। রবিবার সকাল ১১ টার দিকে আন্তাবাহ্রা এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আন্তাবাহ্রা এলাকার সেলিমের সাথে নুর মোহাম্মদ নুরুর জমি নিয়ে বিরোধ চলছিলো। রবিবার সকালে নুরু জমিতে কাজ করতে গেলে সেলিমের ছেলে রেজাউল নুরুকে কুপিয়ে হত্যা করে। পরে নুরুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত নুরুর ছেলে মেসবাহ বলেন, আমার বাবা সকালে জমিতে জঙ্গল পরিষ্কার করতে গেলে সেলিমের ছেলে রেজাউল কুপিয়ে হত্যা করে। আমি এর বিচার চাই। এদিকে ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে অভিযুক্তসহ তার পরিবারের সদস্যরা।
এবিষয়ে দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply