
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর এলাকায় ফসলি জমে কেটে নিয়ে যাচ্ছে উজ্জল হোসেন নামে এক ব্যক্তি। সরজমিনে গিয়ে দেখা যায় উজ্জল হোসেনের উপস্থিতিতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমি।
সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমি কাটা সম্পুর্ণ নিষেধ। এছাড়া কোনো ভাবেই ফসলি জমির শ্রেণী পরিবর্তণ করা যাবে না।
এবিষয়ে উজ্জল হোসেন জানান, দোহারের ডি,এস সুরুজ, জুয়েল দেওয়ান ও জাহাঙ্গির সরদারের মাধ্যমে ভেকু দিয়ে মাটি কাটছেন তিনি। এসময় তিনি সাংবাদিক সোহেল রানার আত্মীয় পরিচয় দিয়ে বলেন, সে আপনাদের সাথে কথা বলবে।
মাটি কাটার বিষয়ে প্রশাসনের অনুমতি আছে কিনা জানতে চাইলে উজ্জল বলেন তিনি বলেন, এটি আমার জানা ছিলো না। আগামীকাল সাংবাদিক সোহেল রানাকে নিয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করবো।
এবিষয়ে সংবাদিক সোহেল রানা বলেন, আমি এবিষয়ে কিছুই জানিনা এবং আমার আত্মীয় উজ্জল হোসেন আমাকে এব্যাপারে কিছুই বলেনি।
এবিষয়ে দোহার দোহার থানা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় মাটি কাটা আপাতত বন্ধ করে ভেকু সরিয়ে নিতে বরা হয়েছে। এবং তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পুনরায় প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কাটা হলে এর সাথে জরিতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply