1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ, দুই আসামি পলাতক - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নবাবগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ, দুই আসামি পলাতক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.
নবাবগঞ্জ উপজেলার হরিষকুল গ্রামে এক প্রতিবন্ধী কিশোরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম দেব মজুমদার। এ ঘটনায় কল্প বাউল ও বিজয় নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দেব মজুমদারকে বিষ খাইয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায়। পরে এক পথচারী তাকে অচেতন অবস্থায় খুঁজে পেয়ে উদ্ধার করেন। দ্রুত তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকদের তত্ত্বাবধানে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর দেব মজুমদার শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিষক্রিয়ার কারণে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ—বিশেষ করে লিভার ও কিডনি—মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া তার মুখে গুরুতর ঘা ও অভ্যন্তরীণ ক্ষতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত কল্প বাউল ও বিজয় পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিবন্ধী এক কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT