
নিজস্ব প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নিকড়া কবরস্থান মদিনাতুল উলুম মাদ্রাসায় মুরসালিন নামে এক শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক রাকিবুল ইসলামের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এঘটনা ঘটে।
এঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো.মানিক শিকদার বাদি হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই সজিব বলেন, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্মন করা হয়েছে। মাদ্রাসা কতৃপক্ষ বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছে।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply