
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা দক্ষিণের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক এশিয়া বার্তা পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার লটাখোলা নতুন বাজারে কুড়েঘর চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, ব্যবস্থাপনা সম্পাদক তানজিম ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক জোবায়ের আহাম্মদ, সহকারী সম্পাদক শাহাদাৎ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, এশিয়া বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার আসাদ মাহমুদ আয়ান, স্টাফ রিপোর্টার সুমন হোসেন, হৃদয় হোসেনসহ আরও অনেকে।
Leave a Reply