1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি - ম্যানেজার ও ক্রেতা আটক - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় নামে বেনামে টাকা তোলেন কারা?

মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে চোরাপথে পেট্রোল বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজার ও এক অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)কে আটক করা হয়।

জানা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খানের মালিকানাধীন এই পাম্পের নামে ফতুল্লার মেঘনা ডিপো থেকে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল সরবরাহ করা হয়। তবে নির্ধারিত পাম্পে না নিয়ে তা অন্যত্র সরিয়ে বিক্রির অভিযোগ ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে পেট্রোলবোঝাই একটি লরি জব্দ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

অভিযোগ রয়েছে, পাম্পে সরবরাহ করা পেট্রোলটি সরাসরি নামানো হয়নি। বরং বুধবার রাতেই পেট্রোলবাহী লরি (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে তা উপজেলার টেপড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণ পাশে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজেল ডিলার মামুন এন্টারপ্রাইজে খালাস করা হয়।

বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন।

ইউএনও জানান, রুমী ফিলিং স্টেশনের নামে ইস্যু করা পেট্রোল অন্যত্র সরিয়ে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং জব্দকৃত লরির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT