
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের কাটাখালি কবরস্থান সংলগ্ন এলাকায় প্রবাসী সেলিম শেখ এর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
প্রবাসী সেলিম শেখ এর স্ত্রী জুথি আক্তার জানান, রাত তিনটার দিকে হঠাৎ ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। পরে জুথিসহ ঘরে থাকা অন্য সদস্যরা দ্রুত দরজা খুলে বের হয়ে প্রতিবেশীদের খবর দেন। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়েে যায়। কিছুক্ষন পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
Leave a Reply