1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠি মানুষকে বিভ্রান্ত করছে- খন্দকার আবু আশফাক এমপি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠি মানুষকে বিভ্রান্ত করছে- খন্দকার আবু আশফাক এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ইসলামের নামে ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠি মানুষকে বিভ্রান্ত করছে| জনগন এখন আর ধর্ম ব্যবসয়ীদের রাজনীতি খায় না| তাই প্রকৃত যারা ইসলামের পক্ষে মানুষ তাঁদের সাথেই আছে ও থাকবে| বৃহষ্পতিবার দুপুর ১২টায় ঢাকার দোহার উপজেলার হলের বাজার মডেল মসজিদ মিলনায়তনে দোহার কওমী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা- আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন|
দোহার উপজেলা ইত্তেফাকুল মাদরিসিল কওমিয়াহর আয়োজনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম|

অনুষ্ঠানে খন্দকার আশফাক বলেন, সত্যিকারের দীনি শিক্ষার জন্য যারা কাজ করবে তাদের পাশে থাকবো| কোনো ধর্ম ব্যবসায়কে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে দেয়া হবে না| একটি দল রাজনীতির নামে দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে| জাতীয় নির্বাচনের আগেও তারা গ্রামগঞ্জে বেহেশতের টিকিট বিক্রির মাসালা দিয়েছে| ইসলাম শান্তির ধর্ম| এখানে উগ্রবাদের কোনো স্থান নেই|

সংসদ সদস্য এসময় আরো বলেন, দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করতে ইসলামের নামে উগ্রতা ছড়িয়ে দেয়া হচ্ছে| এদেরকে প্রতিহত করতে হবে| ইসলামী শিক্ষার আড়ালে যাতে কোনো অশুভশক্তি মাদ্রাসা কেন্দ্রিক শিশুদের মাঝে রাজনীতির বীজ বপন করতে না পারে সে বিষয়ে আলেম ওলামা ও মাশায়েখদের নজরদারি থাকতে হবে| এসময় তিনি দোহার ও নবাবগঞ্জে যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে ওসিকে আহবান জানান|
অনুষ্ঠানে দোহার উপজেলার কয়েকশত কওমি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ, এসময় উপস্থিত ছিলেন হেফাজত নেতা মুফতি জাকির হোসেন, মুফতি হাবিবুল্লাহ, মিজানুর রহমান কাশেমী, শিশু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার খন্দকার, সাবেক ছাত্রনেতা করিম বেপারি , হায়দার আলী হিরু প্রমুখ|

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT