
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী শের আলী(৩০) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ| বুধবার দুপুরে উপজেলার লটাখোলা এলাকা থেকে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়|গ্রেফতারকৃত শের আলী উপজেলার চর লটাখোলা এলাকার শেখ জালালের ছেলে|
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার এসআই আজিজুল ইসলাম, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ দোহার থানাধীন দোহার পৌরসভা চর লটাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সম্রাট শের আলীকে গ্রেফতার করা হয়|
দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার দুপুরে বিশেষ অভিযানে মাদক সম্রাট শের আলীকে গ্রেফতার করা হয়েছে| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে| শিঘ্রই তাকে আদালতে প্রেরণ করা হবে| মাদক নিমূলে অভিযান অব্যাহত থাকবে|
Leave a Reply