1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মাদক ও চাঁদাবাজিতে জড়িত কেউ ছাত্রদল করতে পারবে না-খন্দকার আবু আশফাক এমপি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মাদক ও চাঁদাবাজিতে জড়িত কেউ ছাত্রদল করতে পারবে না-খন্দকার আবু আশফাক এমপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক তৎপরতা বাড়াতে ছাত্রদলকে ঢেলে সাজাতে হবে। রাজপথের লড়াই সংগ্রামে যারা কাজ করেছে। ২৪ সালের ছাত্র আন্দোলনে যারা অবদান রেখেছে তারাই আগামীদিনে নেতৃত্ব দিবে। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এমপি এ কথা বলেন। এসময় তিনি মাদক চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ থাকলে তাকে ছাত্রদলের সদস্য করা হবে না বলে হুশিয়ারি করেন খন্দকার আবু আশফাক।
কলাকোপা পুকুর পাড়ে ছাত্রদলের ঢাকা জেলার জেষ্ঠ্য সহসভাপতি হাবিবুর রহমান ঠান্ডুর সভাপতিত্বে ও জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় খন্দকার আবু আশফাক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া ছাত্র সংগঠন ৯০ এর গণঅভ্যূত্থান ঘটিয়ে স্বৈরাচার পতন করেছে। ২৪ এর গণআন্দোলনে ফ্যাসিবাদের আস্তানাকে দেশে থেকে চিরতরে নির্মূল করে বিজয় ছিনিয়ে এনেছে। তাই আজকের ছাত্রদলকে আগামীদিনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দেশের মানুষের পাশে দাড়িয়ে গণদাবি বাস্তবায়নে কাজ করতে হবে।
সংসদ সদস্য বলেন, সরকারি দলের পরিচয়ে ছাত্রদল যেন চাঁদাবাজ টেন্ডারবাজ ও মাদক ব্যবসা পরিচালনার সিন্ডিকেটে পরিণত না হয় সে বিষয়ে সর্তক থাকতে হবে। কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ পাওয়া গেলে সংগঠন থেকে শুধু বহি:স্কার না, আইনের কাছে সোর্পদ করা হবে। ছাত্রদল করে নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে চলা যাবে না। মানুষকে নিরাপদ রাখতে আগে নেতাকর্মীকে ভালো কাজ করতে হবে। সন্ত্রাসীদের ছাত্রদলে ঠাই নেই।
ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সংগঠনের ১৪টি ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। আগামী ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষনা করা হবে । তবে কমিটিতে অছাত্র ও বিবাহিতরা স্থান পাবে না।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, যুবদল নেতা খলিলুর রহমান, ছাত্রদলের রাকিব হোসেন, সুমন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT