
দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বানাঘাটা এলাকায় কাতার প্রবাসী শেখ বাবুলের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রবাসী শেখ বাবুলের স্ত্রী ফুয়ারা আক্তার জানান, জানালার গ্রিল কেটে এক ডাকাত ভবনের ভেতরে ঢোকে এবং মূল দরজা খুলে দিলে বাকিরা ভেতরে প্রবেশ করে। পরে তাকে ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলছে বলে জানায় দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক।। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Leave a Reply