1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হলেন নবাবগঞ্জের ইমরান হোসেন  - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হলেন নবাবগঞ্জের ইমরান হোসেন 

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার নবাবগঞ্জের বাহ্রা গ্রামের কৃতি সন্তান মো. ইমরান হোসেন ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন থেকে গত ২৩শে জুলাই ২০২৬ ইং তারিখে কল টু দ্য বার সম্পন্ন করে ব্যারিস্টার-এট-ল ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ড ও ওয়েলসের বারে অন্তর্ভুক্ত হন। 

মো. ইমরান হোসেন নবাবগঞ্জের বাহ্রা গ্রামের হাজী মো. শাহজাহান পত্তনদার ও  মোছা. সালেহা বেগমের তৃতীয় সন্তান। এছাড়াও তিনি ঢাকা জেলার বিশিষ্ট আইনজীবী মরহুম এডভোকেট মো. ইসমাইল সাহেবের নাতী ও বাহ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নূর মোহাম্মদ নুরু সাহেবের ভাগিনা।

শৈশব থেকেই ইমরান হোসেন পড়ালেখার প্রতি গভীর মনোযোগী ও মেধাবী ছিলেন এবং শিক্ষা জীবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখেন। ২০০৪ সালে নবাবগঞ্জের আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক  এবং ২০০৬ সালে ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর তিনি ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে (University of London) থেকে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে ২০১৪ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি (Eastern University) থেকে এলএলএম (LLM) ডিগ্রি সম্পন্ন করেন। আইন পেশায় আত্মনিয়োগের লক্ষ্যে ২০১২ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত হন।

বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে ব্যারিস্টার ইমরান হোসেন একজন ভালো ও মানবিক আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। তার এ অর্জনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গর্বিত ও গভীর আনন্দ প্রকাশ করেছেন। এমনকি বিভিন্ন মাধ্যমে তাঁর নিজ গ্রামবাসী তাঁকে এ কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে দেশ ও মানুষের জন্য কাজ করবেন বলেও আশাপ্রকাশ করেন৷

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT