1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা নয় বছর পর খারিজ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা নয় বছর পর খারিজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.
দীর্ঘ প্রায় নয় বছর আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে দায়ের করা ১৫ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করেছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসমাইল হোসেন মামলাটি খারিজের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সিআর মামলা নম্বর ১২৯৪/২০১৭ মামলাটি ২০১৭ সালে দায়েরের পর দীর্ঘদিন বিচারাধীন ছিল। প্রায় নয় বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে সোমবার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালে ঢাকা-২০ (ধামরাই) আসনের তৎকালীন সংসদ সদস্য এম এ মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করেন সাংবাদিক অপু খন্দকার। ওই সময় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন-এর সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দৈনিকখবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

এসব সংবাদ প্রকাশের পর সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা করেন এমপি এম এ মালেকের স্ত্রী ও বাংলাদেশ মহিলা যুবলীগের কেন্দ্রীয় নেত্রী মিনা মালেক। মামলায় সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ আনা হয়। তবে সাংবাদিক অপু খন্দকার শুরু থেকেই মামলাটিকে ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে আসছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত মামলাটি খারিজের আদেশ দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাংবাদিক অপু খন্দকারের সহকর্মী ও সংশ্লিষ্টরা।
আদালতের আদেশের পর সাংবাদিক অপু খন্দকার বলেন, ‘জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে আমাকে দীর্ঘ সময় একটি মামলার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকের পেশাগত দায়িত্ব। দীর্ঘদিন পর আদালতের আদেশে আমি ন্যায়বিচার পেয়েছি বলে মনে করি।’
মামলায় সাংবাদিক অপু খন্দকারের পক্ষে আইনি লড়াই করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম শিহাব। তিনি বলেন, ‘আমরা আনন্দিত। আমরা ন্যায়বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত মামলাটি খারিজের আদেশ দিয়েছেন।’
সাংবাদিক অপু খন্দকার ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করেন।
বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে ঢাকা বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ করেছেন।
সচেতন মহলের মতে, জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দীর্ঘসূত্রতা তাঁদের পেশাগত কাজে চাপ সৃষ্টি করতে পারে। এ ধরনের মামলার দ্রুত ও ন্যায়সংগত নিষ্পত্তি স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT