1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ সদর শহীদ মিনার থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নবাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় পানালিয়া গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে সমিতির জেনারেল ম্যানেজারের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, “প্রি-পেইড মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক ও ভোগান্তির চাপ সৃষ্টি হবে। মিটার রিচার্জ, অতিরিক্ত চার্জ ও বিভিন্ন ধরনের ফি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই সাধারণ মানুষের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে।”
উপস্থিত গ্রাহকরা বলেন, “বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। জনগণের সঙ্গে আলোচনা না করে কোনো ধরনের মিটার স্থাপন করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভকারীরা প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ের কারণ াফিস আদালতসহ ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের ব্যাপক সমস্যার সৃস্টি হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকরা। তারা দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণসহ বিদ্যুতের অব্যবস্থাপানা নিরসন ও গ্রাহক হয়রানী বন্ধের দাবি জানান।
পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT