1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ছাতকে ইয়াকুব হত্যা মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবলু গ্রেফতা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ছাতকে ইয়াকুব হত্যা মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবলু গ্রেফতা

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।

অনলাইন ডস্কঃসুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী পলাতক উবায়দুর রউফ বাবলু গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ৯ টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এএসপি সার্কেল (ছাতক) মো. বিল্লাল হোসেন ও ওসি মোস্তফা কামালের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম), এসআই দেলোয়ার হোসেন, এএসআই আবু তালেব, এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত উবায়দুর রউফ বাবলু দিঘলী রামপুর গ্রামের মৃত. আব্দুর রউফের ছেলে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ৭ নভেম্বর প্রতিপক্ষের হামলায় নিহত হন শিবনগর গ্রামের খুরশীদ আলীর পুত্র মাওলানা ইয়াকুব আলী।

এ ঘটনায় নিহতের ভাই আওলাদ আলী বাদী হয়ে ছাতক থানায় ৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ চাঞ্চল্যকর হত্যা মামলার এ পর্যন্ত অজ্ঞাতনামা ৮জনসহ মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।

২৩ জন আসামী আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন ও ১০ জন আসামী পলাতক রয়েছেন।

এ বিষয়ে এএসপি সার্কেল (ছাতক) মো. বিল্লাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT