1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বগুড়ায় সাংবাদিকের বাবার উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বগুড়ায় সাংবাদিকের বাবার উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ

বগুড়া গাবতলীতে সাংবাদিকের বাবার উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে গাবতলী থানা পুলিশ । সূত্রে জানা যায়, বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক উত্তর অঞ্চলের খবর’ পত্রিকার স্টাফ রিপোর্টার আজাদুর রহমানের বাবা প্রাণী চিকিৎসক আব্দুল মোতালেব কে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার (১ইআগস্ট) আনুমানিক সকাল ৬ টায় হামলা করে দুর্বত্তরা ।

তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় । এ ঘটনায় গাবতলী মডেল থানায় শুক্রবার (৪ইআগস্ট) ৬ জনকে আসামী করে মামলা করেন সাংবাদিক আজাদুর রহমান । মামলা নং-০৭, পুলিশ দীর্ঘ অনুসন্ধান করে (৭ই সেপ্টেম্বর) রবিবার রাত আনুমানিক ৯ টায় নাড়ুয়ামালা বাজার থেকে গাবতলী থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া ও সহকারী উপ-পরিদর্শক শাহজাহান আলী মামলার ৫ নম্বর আসামী অপু মিয়াকে গ্রেফতার করে ।

এ বিষয়ে গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া বলেন, আমরা একজন কে আটক করতে সক্ষম হয়েছি, বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT