1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাজশাহীতে ডোবায় পড়ে বেহুশ ‘চোর’, মৃত ভেবে উদ্ধার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

রাজশাহীতে ডোবায় পড়ে বেহুশ ‘চোর’, মৃত ভেবে উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

রাজশাহী জেলাপ্রতিনিধি:

রাজশাহী নগরীর শালবাগান এলাকার একটি ডোবায় বেহুশ হয়ে পড়ে ছিলেন এক ব্যক্তি। তাকে মৃত ভেবে লোকজন পুলিশে খবর দেন।

এরপর পুলিশের উপস্থিতিতে লোকজন তার কাছে গিয়ে তুলে আনতে গেলে তিনি বলেন, ‘আমি বেঁচে আছি।’ এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকাল ১০ টার দিকে নগরীর শালবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম তুহিন (৩৫)। তার বাবার নাম সোহরাব আলী। তুহিন পাওয়ার হাউজ মোড়ের একটি ভাংড়ির দোকানে কাজ করেন। চুরি করতে গিয়ে তুহিন ডোবার নোংরা পানিতে পড়ে বেহুশ হয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, যে এলাকা থেকে তুহিনকে উদ্ধার করা হয়েছে তার পাশেই সড়ক ও জনপথ বিভাগের একটি কার্যালয়। সেখানকার কর্মকর্তারা বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় তাদের এখানে চুরি করতে যাওয়ার সময় ডোবার পানিতে পড়ে তুহিন বেহুশ হয়ে যান। তবে তুহিনের সম্পর্কে খোঁজ নিয়ে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি বলেন, তুহিন একজন মাদকসেবী। আপাতত তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার পর এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT