1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঝিনাইদহে এক কিশোর বাস ড্রাইভারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঝিনাইদহে এক কিশোর বাস ড্রাইভারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন
,ঝিনাইদহঃ
ঝিনাইদহে মামুন মিয়া (১৫) নামে এক কিশোর বাস ড্রাইভারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।ড্রাইভিং করার মত নির্ধারিত বয়স না হলেও সে ড্রাইভিং করছে দেখে তাকে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। ড্রাইভার মামুন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার সাদুহাটি গ্রামের চান্নু মিয়ার ছেলে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের অতিরিক্ত কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঐ কিশোর শহরের মুজিব চত্বর থেকে আরাপপুর গামী একটি বাস এলোমেলো ভাবে চালিয়ে যাওয়ার পথে তার চোখে পড়ে। এসময় তিনি সাথে থাকা সহযোগীদের বাসটি থামাতে বলেন।

ম্যাজিস্ট্রেট বলেন, এরপর তার ড্রাইভিং করা বয়স যাচাই করে ড্রাইভিং করার বয়স না হলেও শহরের মধ্যে এলোমেলো গাড়ি চালানোর অপরাধে তাকে নগদ এক হাজার টাকা জরিমানা করে পরবর্তীতে এ ধরনের অপরাধ না করার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT