1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কাশিয়ানীতে তিন মুদি ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কাশিয়ানীতে তিন মুদি ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

শহিদুল আলম মুন্না কাশিয়ানী (গোপালগঞ্জ) থেকেঃ
গোপালগঞ্জ কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারের তিনজন মুদি ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকাল চারটায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, পরিবেশ রক্ষা ও পাটপণ্যের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের লক্ষে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর অধীনে তফসিলভুক্ত ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের মোড়কের ব্যবহার করায়, ৭ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারের মুদি ব্যবসায়ী,১/দিলীপ সাহা, ২/বিধান কুমার সাহা ও ৩/মোঃ জোনায়েত হোসেন নামক তিনজন কে তিনটি মামলায় মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা-ময়দা, তুষ, খুদ,কুড়া, পোল্ট্রি ফিট ও ফিস ফিড এ ১৯টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT