1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুজানগর রানীনগর ইউনিয়নের যুবলীগের সভাপতি বহিষ্কার। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুজানগর রানীনগর ইউনিয়নের যুবলীগের সভাপতি বহিষ্কার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সুজানগর উপজেলা প্রতিনিধি পাবনা শেখ রেজাউল করিম রুবেল

: পাবনার সুজানগর উপজেলার রানীনগরে দলীয় নেতাকর্মীদের উপর গুলি বর্ষনের ঘটনায় রানীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম শাহীনুর রহমানকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা যায়, গত রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগরে একটি জলাশয়ের মাছ ধরা ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও রানীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে ১৮ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। সে সময় এমএম শাহিনুর রহমান ও তার বাবা রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি চালায় এমন অভিযোগ এনে প্রতিপক্ষ থানায় মামলা দায়ের করে। পুলিশ শাহীনের বাবা শাহাদত হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করে বন্দুকটি জব্দ করেছে।

জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রের নির্দেশনায় রানীনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম শাহীনুর রহমানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT