1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবীনগরের পৌর এলাকার আলমনগর দক্ষিন সড়কের অবৈধ বালু ব্যবসায়ীর কাছে জিম্মি সাধারন মানুষ ও চলাচলে বিঘ্ন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবীনগরের পৌর এলাকার আলমনগর দক্ষিন সড়কের অবৈধ বালু ব্যবসায়ীর কাছে জিম্মি সাধারন মানুষ ও চলাচলে বিঘ্ন

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩২ বার পড়া হয়েছে

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করছে এলাকার তাজুল ইসলাম নামে এক প্রভাবশালী।

সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করার
কারনে সড়কটিতে সাধারন মানুষ চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা শিকার হচ্ছে।
গতকাল একটি ব্যাটারি চালিত অটো চাকা রাস্তায় থাকা বালিতে ডেবে যাত্রী সহ উল্টে পরে যায়,এ সময় অটোতে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়। পরে তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এই বালুর ব্যবসার কারনে এলাকার সব রাস্তা -ঘাট ভেঙ্গে গেছে। আমাদের চলাফেরা করতেও অনেক কষ্ট হয়। এ বিষয়ে কেউ কিছু বলতে গেলে তার রোশানলে পরতে হয়।

স্থানীয় আওয়ামিলীগ নেতা কাউছার আলম শিবু জানান, এই বালু ব্যবসায়ী তাজু ও
বড় বড় ৯টি ট্রাক্টর এলাকার সব রাস্তা ভেঙ্গে ফেলেছে।তার ভয়ে এলাকায় কেউ কিছু বলতে পারে না। আমি গত কিছুদিন আগে তার বিরোদ্ধে সরকারি দুইটি গাছ কাটার লিখিত অভিযোগ করেছি। কিন্তু তার প্রতিকার পাই নাই। আমি তার অবৈধ বালু ব্যবসা সহ এসব বিষয়ে প্রতিবাদ করায় ও সাংবাদিকের কাছে এবিষয়ে বক্তব্য দেওয়ায় সে আজ মঙ্গলবার সন্ধ্যায় আমার উপর সন্ত্রাসী বাহিনি নিয়ে হামলা করেছে। আমি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বিরোদ্ধে নবীনগর থানায় অভিযোগ দিতে যাচ্ছি।

এ বিষয়ে প্রভাবশালী বালু ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, আমি এখানে ব্যবসা করি,কারো ক্ষতি করিনা। পৌরসভার অনুমতি নিয়ে
অনেক দিন যাবতই আমি এই ব্যবসা করে আসছি ।

এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস বলেন, বালু ব্যবসার অনুমোদন পৌরসভা দেয় না। তিনি যা করছেন তা পৌর সভার আইন বহির্ভূত।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT