1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সুজানগরে প্রতিপক্ষকে গুলি করে আহত করার আনন্দে বনভোজন করার অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সুজানগরে প্রতিপক্ষকে গুলি করে আহত করার আনন্দে বনভোজন করার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি শেখ রিজাউল করিম রুবেল

পাবনার সুজানগরে একটি জলাশয় ভোগদখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষকে গুলি করে আহত করার আনন্দে আওয়ামী লীগের একটি গ্র“প বনভোজন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলা ত্রিমোহনী স্লোইচগেট এলাকায় ওই বনভোজন করা হয়। উপজেলার রানীনগর ইউপি সদস্য রশিদুল ইসলাম রাশু জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর রহমান শাহীন দীর্ঘদিন এলাকার একটি জলাশয় জোরপূর্বক ভোগদখল করে আসছিল। সর্বশেষ গত রোববার দুপুরে সে তার লোকজন নিয়ে ওই জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থক রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খাইরুল মাস্টার ও তার লোকজন তাতে বাঁধা দেয়।
এতে যুবলীগ নেতা শাহীন ও তার লোকজন উত্তেজিত হয়ে খাইরুল মাস্টার ও তার লোকজনের উপর গুলি বর্ষণ করে। গুলিতে অন্তত ২০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০জনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই আহত হওয়ার আনন্দে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে তার সমর্থকেরা মহিষ জবাই করে ওই স্লোইচগেট এলাকায় বনভোজন ও আনন্দ উৎসব করছে বলে খাইরুল অভিযোগ করেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বলেন প্রতিপক্ষ আহত হওয়ার আনন্দে কোন বনভোজন আয়োজন করি নাই। এটি আমার সমর্থকদের পূর্ব নির্ধারিত বনভোজন। এদিকে করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে বনভোজন করায় এলাকার সচেতন মহলে ব্যাপক সমালোচনাা ঝড় উঠেছে। সচেতন মহল বলছে একদিকে করোনা অন্যদিকে একই দলের লোক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা অবস্থায় বনভোজন করা ঠিক হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT