1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মাদকে সম্পৃক্ত হলে পুলিশের চাকরি থাকবে না বললেন রাজশাহীর ডিআইজি বাতেন। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মাদকে সম্পৃক্ত হলে পুলিশের চাকরি থাকবে না বললেন রাজশাহীর ডিআইজি বাতেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি

মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। রাজশাহীতে যোগ দেয়া উপলক্ষে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সোমবার তিনি রাজশাহী রেঞ্জের দায়িত্ব নেন। পর দিন সকালে নিজের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কররেন ডিআইজি।

শুরুতেই তিনি সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং পরে বক্তব্য দেন। বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদক গ্রহণ করে বা মাদকের সাথে কোনভাবে সংশ্লিষ্ট থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশে থাকার অধিকার তার নেই।

তিনি বলেন, পুলিশ সদস্য কোন অন্যায় করে ছাড় পাবে না। সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিট যদি ব্যবস্থা না নেয় তাহলে রেঞ্জ ডিআইজিকে জানালে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা করতে তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT