1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাগমারায় কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বাগমারায় কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৪ বার পড়া হয়েছে

রাজশাহী জেলাপ্রতিনিধি:

বাগমারার আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বুলবুল হোসেন নামে এক দরিদ্র কৃষকের দুই শতক জমি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করছেন এলাকার প্রভাবশালী একটি মহল। এ ঘটনায় বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করায় ওই প্রভাবশালী মহলের হুমকির মুখে পড়েছেন ওই দরিদ্র কৃষক ও তার পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগমারার আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বুলবুল হোসেন নামে এক দরিদ্র কৃষকের ইন্দ্রপুর মৌজায় হাটগাঙ্গোপাড়া-কামারপাড়া রোড সংলগ্ন বাহমনী গ্রামে ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২ শতক জমি রয়েছে। সম্প্রতি ওই জমিটি প্রতারণার মাধ্যমে এলাকার প্রভাবশালী কাসেম আলী তার নামে খারিজ করে নেন।

বিষয়টি জানার পর কৃষক বুলবুল হোসেন ওই ভূয়া খারিজ খতিয়ান বাতিলের দাবি জানিয়ে বাগমারা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে একটি আবেদন করেন। এছাড়া আদালতেও একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারাধীন থাকা সত্বেও কয়েকদিন আগে প্রভাবশালী কাসেম আলী তার পক্ষের লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমির উপর ঘর তুলে জমিটি দখলে নেয়ার চেষ্টা করেন। বিষয়টি তৎক্ষণিক ভাবে পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে তা বন্ধ করে দেন।

এদিকে গত দুই দিন আগে প্রভাবশালী কাসেম আলী আবারো ওই জমির উপর জোরপূর্বক বাঁশ ও কাঠ রেখে আতঙ্কের সৃষ্টি করেন।

এ ঘটনায় প্রভাবশালী কাসেম আলী ও তার লোকজনের বিরুদ্ধে কৃষক বুলবুল হোসেন বাদী হয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পর থেকেই হুমকির মুখে পড়েন ওই দরিদ্র কৃষক ও তার পরিবার।

তবে কাসেম আলী জোরপূর্বক জমি দখলে নেয়ার চেষ্টার কথা অস্বীকার করে বলেছেন বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT