1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কক্সবাজারের পথে সোনারগাঁয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গাড়িতে আগুন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কক্সবাজারের পথে সোনারগাঁয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গাড়িতে আগুন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম ঢাকা

সোনারগাঁও ১৯ সেপ্টেম্বর ২০২০: কক্সবাজারে যাবার পথে রাত ১১ টার দিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে বহনকারী মাইক্রোতে হঠাৎ আগুন লেগে যায়। যান্ত্রিক ক্রুটির কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

গাড়িতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আহমেদ আবু জাফরসহ ৯জন সাংবাদিক ছিলেন। তবে তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পুনরায় ঢাকা থেকে গাড়ি এনে রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হ’ন।

বিএমএসএফ কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম জানান, হঠাৎ গাড়ি থেকে ধোয়া বেরুচ্ছিল। দ্রুত চালক সোনারগাওয়ের চৈতি গার্মেন্টেসের সামনে রাখলে মূহুর্তের মধ্যে আগুন ধরে যায়। দূর্ঘটনায় কবলিত গাড়িটি রক্ষা করতে চলমান শতাধিক গাড়ি থেমে পানি দিয়ে নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে বিএমএসএফ সোনারগাও শাখার সাংবাদিকরা ছুটে আসেন।

এ ব্যাপারে টিমের প্রধান আহমেদ আবু জাফর অভিযোগ করেন সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ১শ গজ দূরে হলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনার দেড়ঘন্টা পর তারা ঘটনাস্থলে আসেন।

তবে ফায়ার সার্ভিসের লোকজন দেড়ঘন্টা পর উপস্থিত হয়ে বলেছেন খবর পেয়ে তারা উল্টোপথে মুগড়াপাড়া চলে যাওয়ায় ঘটনাস্থলে আসতে দেরী হয়।

উল্লেখ্য, কক্সবাজারে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদ মোস্তফার চিকিৎসার্থে আর্থিক সহায়তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির টিম ঢাকা ক্রস করে সোনারগাঁও পার হচ্ছিল। হঠাৎ উপজেলার মুরগাপাড়া চৈতি গার্মেন্টস এর সাথে বহনকারী মাইক্রোবাসটির ড্যাসবোর্ডে আগুন লেগে যায়।

আগামী ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT