1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বিজয় বাংলায় নিউজ প্রকাশের পর সুজানগরে গাজনার বিলে সুতি বাঁধ অপসারণ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বিজয় বাংলায় নিউজ প্রকাশের পর সুজানগরে গাজনার বিলে সুতি বাঁধ অপসারণ

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১১ বার পড়া হয়েছে

সুজানগর উপজেলা প্রতিনিধি
শেখ রেজাউল করিম,পাবনা: অনলাইন নিউজ পোর্টাল বিজয় বাংলা ২৪.কম এ নিউজ প্রকাশের পর পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে অবৈধ সুতিজাল ও বাঁশের ১০টি সুতি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজনার বিলের হরের জলা, বিলগন্ডহস্তি এবং বাদাইসহ ১০টি পয়েন্টে অবৈধ সোঁতিজাল ও বাঁশের বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার করছিল। ওইদিন দুপুরে গোপন সংবদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী উপজেলা মৎস্য বিভাগ, পানি উন্নয়র বোর্ড ও পুলিশ প্রশাসনে সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই বাঁধ অপসারণ করেন।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ এমরান হোসেন ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT