1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশাল সিটির রাস্তার কাজ পরিদর্শন করছেন নগর পিতা নিজেই। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশাল সিটির রাস্তার কাজ পরিদর্শন করছেন নগর পিতা নিজেই।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে রাস্তা নির্মাণের কাজে চমক দেখাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল নগরীর বান্দ রোডের আমতলার মোড় থেকে লঞ্চঘাট পর্যন্ত রাস্তায় আধুনিক পেভার মেশিন দিয়ে রাস্তা নির্মাণে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

এর আগে এত সুন্দর রাস্তা দেখেনি নগরবাসী। যা উপহার দিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। নগরীর অভ্যন্তরে আধুনিক মেশিন দিয়ে রাস্তা নির্মাণ করে সবার মুখে প্রশংসায় ভাসছেন মেয়র সাদিক আবদুল্লাহ। দেশে মহামারীর কারণে গত কয়েক মাসে নগরীর মধ্যে দৃশ্যমান বড় ধরনের কোন অবকাঠামো উন্নয়ন কাজ চোখে না পড়লেও সদ্য নির্মিত রাস্তায় চোখ পড়েছে সবার।

নির্মিত রাস্তার ৫ বছরের গ্যারান্টি দিচ্ছেন তিনি। ৫ বছরের মধ্যে যে কোন ধরনের সংস্কার কিংবা মেরামত প্রয়োজন হলে ঠিকাদার নিজ দায়িত্বে সেগুলো মেরামত করে দেবেন বলে জানিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। ২০০২ সালে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর থেকে প্রতি বছর অন্তত ২-৩ বার মেরামত-সংস্কার করা হতো গুরুত্বপূর্ণ এই সড়কটি।

প্রতি বারই হতো অর্থের অপচয়। মেরামতের কিছুদিন পরই খানাখন্দে ভরে যেত সড়কটি। আর ভোগান্তিতে পড়তে হতো নগরবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত লাখো মানুষকে। বর্ষায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে যেত। এবার সেই সড়কে ডেঞ্চ কার্পেটিং করছেন সাদিক আবদুল্লাহ। চাঁদমারী এলাকার বাসিন্দা রেজাউল কবির জানান,মহাসড়কের আদলে সিটির মধ্যে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে দির্ঘ মেয়াদী ফল পাওয়া যাবে।

নগরবাসী ভোগান্তি থেকে রেহাই পাবে। বরিশাল সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে বরিশালে সড়ক বিভাগের সব চেয়ে বড় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ রাস্তা নির্মাণ কাজ চলছে তারা ৫ বছরের গ্যারান্টি দিয়ে সড়ক নির্মান করছেন। এই সময়ের মধ্যে সড়কে যে কোন প্রকার সংস্কারের প্রয়োজন হলে ঠিকাদারী প্রতিষ্ঠান করে দেবে

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT