1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশালে র‍্যাবের হাতে শিষ্য মাদক ব্যবসায়ী ফেনসি হারুন আটক। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশালে র‍্যাবের হাতে শিষ্য মাদক ব্যবসায়ী ফেনসি হারুন আটক।

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২০ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ব্যবসায়ী হারুন অর রশিদ ওরফে ফেন্সি হারুনকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ২৮ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৮৫ হাজার ৯৫৫ টাকা ও ১৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালিয়েছে র‌্যাব।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হরুন অন রশিদ বিসিসি’র ১৯ নম্বর ওয়ার্ডে নতুন বাজার এলাকার ডায়মন্ড গলির মৃত শফি উদ্দিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৯টি মামলা রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তার স্ত্রী বেবী একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। এবং একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। স্থানীয়দের অভিযোগ, উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এই নারী।

হারুনকে গ্রেপ্তারের বিষয়টি ইমেল বার্তায় নিশ্চিত করে র‌্যাব জানায়- সোমবার বিকাল সাড়ে ৪টায় নতুন বাজার ডায়মন্ড গলিতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার খবরে হারুন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ফেন্সিডিল, মাদক বিক্রির টাকা ও ভারতীয় রুপি থাকার বিষয়টি স্বীকার করে। পরে বাসায় তল্লাশি চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৮৫ হাজার ৯৫৫ টাকা এবং ১৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে রাতে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ আরও বেশ কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT