1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ত্রান দেন পানি সম্পদ প্রতি মন্ত্রী। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ত্রান দেন পানি সম্পদ প্রতি মন্ত্রী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ত্রাণ বিতরণ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘ষাটের দশকে দেশের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিলো বন্যা ও জোয়ারের পানি প্রতিরোধের জন্য। এখন জলবায়ু পরিবর্তনের ফলে ৬ থেকে ৭ মিটার উঁচু জলোচ্ছ্বাস হচ্ছে। সেসব ঝুঁকি বিবেচনায় সমীক্ষা চালিয়ে বেড়িবাঁধগুলো উঁচু করা হচ্ছে। যাতে জলোচ্ছ্বাসে গ্রাম প্লাবিত হতে না পারে।’

 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বেড়িবাঁধের ওপর বসতি গড়লে ইঁদুরে বাঁধ ক্ষতিগ্রস্ত করে। বর্ষায় এবং জোয়ারের সময় প্রবল চাপে ঐসব বেড়িবাঁধ ভেঙে যায়।’ তাই বেড়িবাঁধে কোন বসতি নির্মাণ না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

 

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর কামনা করেন প্রতিমন্ত্রী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাদ জোহর কলেক্টরেট জামে মসজিদে এক বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। মোনাজাতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT