1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আত্মহত্যার প্ররোচনা :শাজাহানপুরে ৬ এনজিও প্রতিষ্ঠানের ১১কর্মীর বিরুদ্ধে মামলা । - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

আত্মহত্যার প্ররোচনা :শাজাহানপুরে ৬ এনজিও প্রতিষ্ঠানের ১১কর্মীর বিরুদ্ধে মামলা ।

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন ,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে এনজিও কর্মীদের দৌরাত্ম্যে বেড়ে যাওয়ায় কিস্তির টাকার চাপ সহ্য করতে না পেরে বেলাল হোসেন (২৮)নামে একজন রডমিস্ত্রীর আত্মহত্যার ঘটনায় ৬ এনজিও প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা (মামলা নং-২০৯) দায়ের করেন। এ্যডভোকেট রাশেদুর রহমান মরিস বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন। আগেও জেলার বিভিন্ন এলাকায় এনজিও কর্মীদের কিস্তির টাকার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটলেও এবারই প্রথম এনজিওগুলোর নামে মামলা দায়ের হয়েছে। মামলার আসামিরা হলেন-সাজেদা ফাউন্ডেশন মাঝিরা শাখার ম্যানেজার মনিরুজ্জামান এবং মাঠকর্মী মাজেদুল ইসলাম। রিয়েল সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ দুবলাগাড়ীর ম্যানেজার ফরহাদ হোসেন মাঠকর্মী জেসমিন আক্তার। সোসাইটি ফর সোস্যাল সার্ভিস নয়মাইল শাখার ম্যানেজার আমিরুল হাসান এবং মাঠকর্মী মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস মাঝিরা শাখার ম্যানেজার সাইদুর রহমান এবং মাঠকর্মী লাকী। সাসিও ইকোনোমিক ব্যাংকিং এসোসিয়েশন মাঝিরা শাখার ম্যানেজার হেলাল উদ্দিন। টিএমএসএস মাঝিরা শাখার ম্যানেজার আব্দুল মান্নান এবং মাঠকর্মী নাহার। উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় উপজেলার চুপিনগর গ্রামে এনজিও কর্মীদের কিস্তির টাকার চাপ সহ্য করতে না পেরে প্রথমে বিষ খায়। এবং পরে লোহা কাটা শান মেশিন দিয়ে নিজের গলা নিজে কেটে ফেলে বেলাল হোসেন। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT