1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশালে ২০ সুবর্ন নাগরিকের মধ্যে হুইল চেয়ার বিতরন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশালে ২০ সুবর্ন নাগরিকের মধ্যে হুইল চেয়ার বিতরন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখে ছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত মুজিববর্ষ উপলক্ষে গুচ্ছগ্রামে পুনর্বাসিত পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী যে কতো ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছেন তার হিসেব নেই, সারাদিন লেগে যাবে সেসব প্রণোদনার কথা বলতে। প্রধানমন্ত্রী যে কতগুলো ভাতার ব্যবস্থা করেছেন তা বলেও শেষ করতে পারবো না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন কেবিনেট মিটিংয়ে বসেন, মিটিং শেষে সাধারণ মানুষ নিয়ে একটা না একটা কথা তার থাকবেই। প্রতিবন্ধী শব্দটা পরিবর্তন করে সুবর্ণ নাগরিক শব্দটা প্রধানমন্ত্রীই দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবন্ধী বলতে কোনো কিছু নেই, প্রতিবন্ধী বলা যাবে না। সুবর্ণ নাগরিকদের হুইল চেয়ার দেওয়া হয়েছে, যাতে তারা নিজের ওপর নির্ভশীল থাকেন, অন্যের ওপর নয়। আর যারা ভূমিহীন ও গৃহহীন সরকারের পক্ষ থেকে তাদের যে ধরনের ঘর দেওয়া হচ্ছে তা কল্পনাও করা যায় না। একটা মানুষ সারাটা জীবন চাকরি, ব্যবসা করে তার পরিবারের মাথা গোজার ঠাঁই নিশ্চিত করেন, আর সেটা কিন্তু এখন অবলীলায় পেয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে যে ঘর দেওয়া হয়েছে সেটাকে আপনাকেই রক্ষণাবেক্ষণ করতে হবে। রক্ষণাবেক্ষণের জন্য সরকারের দ্বিতীয়বার আসা সম্ভব না। তাই ঘরটিকে যত্নে দেখভাল করে রাখলে দীর্ঘকাল ব্যবহার করতে পারবেন। আর রক্ষণাবেক্ষণ না করলে সেটা ভেঙে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই করুন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি দেশের একপ্রাপ্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়াই। আমি কোনো শুক্র-শনিবার বাসায় সময় কাটাই না। নদী ভাঙন এলাকার দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটানের জন্য প্রধানমন্ত্রীর যে ব্রত, সেটাকে বাস্তবায়ন করার জন্যই তারই নির্দেশনা অনুযায়ী আমি ছুটে বেড়াই।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আব্দুর রাজ্জাক, গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্পের আঞ্চলিক প্রকল্প পরিচালক মো. রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান, সদর উপজেলার ভূমি কর্মকর্তা মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রামে পুনর্বাসিত ৬০ পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ২০ সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT