1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
লক্ষ্মীপুরে বিধবা নারীকে ধর্ষণ; গ্রেফতার ২। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

লক্ষ্মীপুরে বিধবা নারীকে ধর্ষণ; গ্রেফতার ২।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারীকে হাত পা বেধে দল বেধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। (সোমবার) দুপুরে ভিকটিম নিজেই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে রামগতি থানায় এ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা এলাকা থেকে অভিযুক্ত জামাল ও সোহেল নামের দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতার জামাল ও সোহেল ওই এলাকার বাসিন্দা।

এর আগে রোববার রাত দেড়টার দিকে ওই বিধবা মহিলার বসতঘরে ঢুকে মুখে কসটেপ পেঁচিয়ে তাকে দল বেধে ধর্ষণ করে বখাটেরা। পরে তার হাত-পা বেঁধে ঘরে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বিধবা নারীকে উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বিধবার ভাই কামাল হোসেন জানান, স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ায় তার বোন দীর্ঘদিন ধরে কলাকোপা এলাকার স্বামীর বাড়িতে একাই বসবাস করে আসছেন। স্থানীয় কয়েকজন যুবক তার বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি এ নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে তার বোসকে মেরে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এখনো তার হাত ও পায়ে প্লাস্টার (ব্যান্ডেজ) রয়েছে।

এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে শনিবার (৩ অক্টোবর) রাতে দরজা ভেঙে আসামিরা ঘরে ঢুকে। পরে পালাক্রমে তারা ওই নারীকে ধর্ষণ করে। একপর্যায়ে রশি দিয়ে হাত-পা ও গাম টেপ দিয়ে চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে পালিয়ে যায়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বিধবা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT