1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
চিনিকল রক্ষার দাবিতে রাজশাহীতে ডিসি অফিস ঘেরাও। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

চিনিকল রক্ষার দাবিতে রাজশাহীতে ডিসি অফিস ঘেরাও।

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

দেশের রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলো বেসরকারি খাতে না দিয়ে সেগুলোর আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

এ সময় তারা মানববন্ধন এবং সমাবেশও করেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। বক্তব্য দেন- ওয়ার্কার্স পার্টির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, জেলার সম্পাদকমণ্ডলির সদস্য ফরজ আলী, নগর সম্পাদকমণ্ডলির সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপু, নগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল প্রমুখ।

সমাবেশ শেষে তারা চিনিকল রক্ষার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্পমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোনতাজ আলী, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান ছানা, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য মনির উদ্দিন পান্না, মনিরুজ্জামান মনির, নগর জেলার সদস্য বিমল চন্দ্র রাজোয়াড়, নগর যুবমৈত্রীর সহসভাপতি শামিম ইমতিয়াজ, গোদাগাড়ী উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দেশের ১৫টি চিনিকল ও একটি কারখানায় চিঠি দেয়। এতে মিলভিত্তিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সংখ্যা এবং গোল্ডেন হ্যান্ডসেকের আওতায় চাকরিকারীন আর্থিক বিশ্লেষণের পরিমাণ উল্লেখ করে তথ্য চাওয়া হয়। পরে বিএসএফআইসির চেয়ারম্যান শ্রমিক নেতাদের জানান, দেশের পাঁচটি বাদে বাকি চিনিকলগুলো বেসরকারি খাতে দিয়ে দেয়া হচ্ছে। ফলে চাকরি হারানোর শঙ্কায় পড়েন শ্রমিকরা।

এ অবস্থায় মঙ্গলবার সকালে রাজশাহী চিনিকলে যান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি শ্রমিকদের এক সমাবেশে বলেন, চিনিকল বন্ধ করা যাবে না। চিনিকল বন্ধ করে বাইরের লিকুইড সুগার এনে আমাদের খাওয়ানো হবে, এটাও হবে না। এটা বিষ। আমরা বিষ খেতে চাই না। তিনি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT