1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলতে চান না এসপি মাসুদ। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলতে চান না এসপি মাসুদ।

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১২৮ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি

সাবেক মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে কোন কথা বলতে চান না জেলাটির তৎকালীন পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। তিনি সদ্য রাজশাহীর এসপি হিসেবে যোগ দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

বুধবার সকালে জেলা পুলিশ লাইনে গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসপি মাসুদ হোসেন বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড কক্সবাজারের ঘটনা। এটা রাজশাহীর ঘটনা না। আর এ বিষয়ে একটা মামলা তদন্তাধীন আছে। এমতাবস্থায় তদন্তাধীন বিষয় নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। যেহেতু এটা তদন্তাধীন আছে, আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।
কক্সবাজারে মাদকের কারণে প্রচুর ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। রাজশাহীও একটি মাদকের জোন। এখানেও সেই ধরনের ক্রসফায়ারের মতো ঘটনা ঘটবে কি না- এমন প্রশ্নের উত্তরে উত্তরে এসপি বলেন, বাংলাদেশে বিভিন্ন হিসাবে যে সকল মাদক আসে বছরে হিসাব প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮০ ভাগ অর্থাৎ ৭ থেকে সাড়ে ৭ কোটি টাকার মাদক আসে কক্সবাজার হয়ে। এই যে চক্র আছে, যারা দেশে-বিদেশে অবস্থান করে, ব্যবসাটা নিয়ন্ত্রণ করত। আপনাদের এখানেও আছে। আমরা পেশাদারিত্বের সাথে চেষ্টা করব মাদক নিয়ন্ত্রণের। আমাদের সকল কাজ হবে পেশাদারিত্বের সাথে, আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে যেটা করা দরকার আমরা সেটা করব।

তিনি বলেন, আমাদের যে কোন কাজ হবে পেশাদারিত্ব, দেশপ্রেম এবং অবশ্যই দক্ষতার সাথে। আমরা রাজশাহীর আট থানার আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই। আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাজশাহী গড়তে চাই। সন্ত্রাসী যেই হোক না কেন তার পরিচয় সন্ত্রাসী। কোন দল, কোন মত আমরা তা চিনি না। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি আছে। সেটার পরিবর্তন হয়নি। আমরাও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করব।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সুমন দে, ইফতেখায়ের আলমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT