1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৪০ বার পড়া হয়েছে

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী জেলা প্রতিনিধি।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে রবিউল ইসলাম ওরফে রব ফকির (৩৮) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের ১৭ জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে।

রবিউল ইসলাম ওরফে রব ফকিরের পিতার নাম মৃত আবুল ফকির। সোমবার দুপুরে নিহত সৌদি প্রবাসী রবিউল ইসলাম ওরফে রবের মৃতদেহ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মামলার ২ আসামী এরশাদ ফকির ও কাদের ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে বলে স্থানীয়সূত্রে জানাযায়।

নিহতের চাচাতো ভাই বশির ফকির বলেন, রবিউল ফকিরের সাথে দীর্ঘ্যদিন ধরে জমিজমা নিয়ে দন্দ চলে আসছিলো। এরই জের ধরে ও প্রতিপক্ষের গরু রবিবার বিকালে আমাদের ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারিমারি বাধে। এ সময়, তাদের মারপিটে আমার ভাই রবিউল ইসলাম ওরফে রব ফকির (৩৮) মারা যান এবং আরো কয়েকজন আহত হয়। এ ঘটনায় অপর পক্ষের ৩ জন আহত হয়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান- জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষে মারামারির ঘটনায় একজন মারা গেছে ও ৮ জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বশির ফকির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় ২ আসামী এরশাদ ফকির ও কাদের ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT