1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাজশাহীর থিম ওমর প্লাজায় লোটোর শো-রুম উদ্বোধন। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

রাজশাহীর থিম ওমর প্লাজায় লোটোর শো-রুম উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

উত্তরাঞ্চলের বৃহৎ শীতাতাপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স থিম ওমর প্লাজায় উদ্বোধন হলো লোটোর শো-রুম। বৃহস্পতিবার সন্ধ্যায় থিম ওমর প্লাজায় লোটোর শো-রুম উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে থিম ওমর প্লাজায় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। থিম ওমর প্লাজা সাজানো হয় বর্ণিল সাজে।

পরে সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করেন থিম ওমর প্লাজার চেয়ারম্যান ও গোদাগাড়ী-তানোর আসনের এমপি আলহাজ্ব এমপি ওমর ফারুক চৌধুরী ও চিত্র নায়ক রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, লোটোর ম্যানেজিং ডাইরেক্টর কাজি জামিন ইসলাম, জিএম ফেন্ডস চাইজ প্রসন কে সামাল সহ লটোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে এমপি ওমর ফারুক চৌধুরি বলেন, থিম ওমর প্লাজায় এবার কেনাকাটায় বিশেষ ও ধামাকা অফার রাখা হয়েছে। ক্রেতারা থিম ওমর প্লাজায় কেনাকাটা করলে পাবেন নিশ্চিত পুরস্কার।

তিনি বলেন, থিম ওমর প্লাজায় কেনা করলে লাভের উপর লাভ। বিলাশ বহুল রাজশাহী মহানগরীর থিম ওমর প্লাজাতে একজন ক্রেতা কেনাকাটা করতে এলে ওই ক্রেতারাকে আর কোথায় যেতে হবে না। কারণ এই শপিং মলেই পাওয়া যাবে সব ধরনের পণ্য।

তিনি আরও বলেন, রাজশাহীতে ক্রেতাদের সর্বাধিক নিরাপত্তা এক মাত্র থিম ওমর প্লাজাতেই রয়েছে। শীতাতাপ নিয়ন্ত্রিত আধুনিক শপিং কমপ্লেক্স থিম ওমর প্লাজা। ক্রেতাদের চাহিদার দিকে লক্ষ্য রেখেই থিম ওমর প্লাজার কার্যক্রম চালানো হয় বলেও জানান তিনি।

এদিকে লোটোর শো-রুম উদ্বোধন করবেন চিত্র নায়ক রিয়াজ, এমন খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের ভীড় জমে থিম ওমর প্লাজায়। লোকে লোকারণ্য হয় পুরো থিম ওমর প্লাজা। প্রিয় নায়ককে এক নজর দেখতে ছুটে আসেন ভক্তরা। এছাড়াও চিত্র নায়ক রিয়াজ রাজশাহীর ভক্তদের সাথে কথা বলেন। একই সাথে তিনি রাজশাহীর সার্বিক বিষয়ে প্রসংশা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT