1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বি এন পির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় কৃষকদের মাঝে বীজ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বি এন পির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় কৃষকদের মাঝে বীজ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।।

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানারীপাড়া উজিরপুর বি এন পির এক মাত্র কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় কমিটি অন্যতম নির্বাহী সদস্য, বানারীপাড়া উপজেলা বি এন পির সভাপতি জনাব এস শরফুদ্দিন আহম্মেদ সান্টুর দিক নির্দেশনায় বানারীপাড়া কৃষকদের মাঝে বানারীপাড়া উপজেলা ব্যাপি আসন্ন শীতকালীন শাক সবজির বীজ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে বানারীপাড়া থানা বি এন পির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা কৃষকদলের উদ্যোগে বানারীপাড়া উপজেলা ও পৌর কৃষকদল প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরন করে । অনুষ্ঠানের শুরুতে জনাব এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে নেতা কর্মীদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বানারীপাড়া থানা শাখার আহবায়ক সেলিম বালির সভাপতিত্বে, বাকপুর ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক বসির আহম্মেদের সঞ্চালনায় বীজ বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহে আলম মিয়া। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়। বীজ বিতরনী অনুষ্ঠানে বক্তৃতা করেন থানা বি এন পির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বি এন পির সাধারন সম্পাদক আঃ সালাম, বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মহসিন আলম, যুগ্ন আহবায়ক জিয়াউল আহসান হাবীব, আনোয়ার হোসেন, আলামিন হোসেন, সবুর খান, থানা যুবদল সভাপতি হাবিবুর রহমান জুয়েল, পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম, থানা শ্রমিক দলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রাট। ঢাকা তিতুমির কলেজ শাখার সহ সভাপতি ফায়জুল হক ভুইয়া, বানারীপাড়া থানা ছাত্রদল নেতা রুবেল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর বি এন পির সভাপতি আহসান কবির নান্না হাং, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন মল্লিক, পৌর শ্রমিকদল সভাপতি ইদ্রিস মল্লিক , সাধারন সম্পাদক জহিরুল হক জকু, পৌর যুবদলের যুগ্ন, আহবায়ক মিজান ফকির, স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দরের সাবেক সম্পাদক জাকির হোসেন, বরিশাল জেলা কৃষকদলের সদস্য জামিল হাসান, সেলিম মাঝি, বানারীপাড়া উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আযমুল, সদস্য সচিব লিটন প্রমুখ। বানারীপাড়া উপজেলার প্রতি ইউনিয়নে দশ করে কৃষক এবং পৌর সভায় পনের জন কৃষকদের মাঝে এ বীজ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT