1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন অমিতাভ বোস। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন অমিতাভ বোস।

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃসাদ্দাম হোসাইন সোহান
বিশেষ প্রতিনিধি
আসন্ন ফরিদপুরঃ- পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস। বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
অমিতাভ বোস ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কোতয়ালী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা হয়েছে।
মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ নভেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর পৌরসভায় বর্ধিত এলাকার সমন্বয়ে ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার জুড়ে বর্তমানে ২৭টি ওয়ার্ড রয়েছে।
২০১৯ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা রয়েছে এক লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ৭৬ হাজার ৫৭১ জন।
সর্বশেষ ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরশেন ঘোষণা করা হবে এমন একটি উদ্যোগের কারণে গত ২০১৬ সালে ফরিদপুর পৌরসভার নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়। এদিকে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী পাঁচ জনের একটি তালিকা কেন্দ্রে পাঠালেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT