1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মাগুরা জেলার হাজরাপুর ইউনিয়নে নন্দলালপুর গ্রামে জমি নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত তিন। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মাগুরা জেলার হাজরাপুর ইউনিয়নে নন্দলালপুর গ্রামে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত তিন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ রনি আহমেদ রাজু জেলা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে গতকাল সোমবার ১৬ই নভেম্বর আনুমানিক সকাল ৮টার সময় কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষ উত্তেজিত হয়ে যায়। পরবর্তীতে শান্ত হয়ে উভয় পক্ষ যার যার বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে রাত আনুমানিক ৯.৩০ টার সময় বাড়ির পাশে তিন রাস্তা মোড়ের চায়ের দোকানে জাকির হোসেন লিটন (৫৫) পিং মুন্সি মনছুর আহমেদ এর একমাত্র ছেলে বসে চা খাচ্ছিলো। ঐ সময়ে হঠাৎ করেই ১০/১২ জনের সন্ত্রাসীর একটি দল ধারালো অস্ত্র দিয়ে লিটনের উপর এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাওয়ার পথে নিজ বসতবাড়ির লিচু গাছের নিচেই আসলে ১নং আসামী শরিফুল ইসলাম শরীর নেতৃত্বে ২নং আসামী মিজান এর সহায়তায় ১০/১২ জন এবং আরও অজ্ঞাত আনুমানিক ১৫ থেকে ২০জনের সন্ত্রাসীদের দলকে সাথে নিয়ে দুই পা গাছের ডালের উপর চেপে ধরে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। ছমিরুল, মিলন ঠেকাতে আসলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই জনকে হাত ও পায়ের রগ কেটে ফেলে। পরবর্তীতে লিটনের ছোট বৌ ঠেকাতে আসলে তাকে রুমের ভিতরে নিয়ে বিভিন্ন গোপন অঙ্গ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে লিটনের মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গ্রামের লোকজন ঘটনা স্থলে এসে জাকির হোসেন লিটনসহ ছমিরুল, মিলন ও হেলেনাকে দ্রুত মাগুরা ২৫০শয্যা মেডিকেল হাসপাতালে আনা হলে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন লিটনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে আনুমানিক সাড়ে এগারোটার সময় এ্যাম্বুলেন্সের ভিতর মৃত্যুবরণ করেন। গ্রামের লোকজনের কাছে মৃত্যুর খবর পৌছালে গ্রামের মানুষ হত্যাকারীদের শাস্তি ও মৃত্যুদন্ডের দাবী জানায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT