1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
"মানি লন্ডারিং মামলায় এবার গ্রেফতার পৌর কাউন্সিলর" - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

“মানি লন্ডারিং মামলায় এবার গ্রেফতার পৌর কাউন্সিলর”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃসাদ্দাম হোসাইন সোহান
বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ঢাকার সিআইডির দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ মো: জলিল (৪৮) গ্রেফতার হয়েছেন।
ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুর শহরের রেলস্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
শেখ মো: জলিল শহরের লক্ষ্মীপুর ডেকরেটশন ব্যবসায়ী মৃত শেখ মো: আলাউদ্দিনের ছেলে। তিনি আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, বরকত-রুবেলের নামে দায়ের করা মানি লন্ডারিং মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার চাহিদা অনুযায়ী ওই মামলার আসামি হিসেবে জলিলকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে জলিলকে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাকে পরে সিআইডি ঢাকা তাকে ফরিদপুর জেল থেকে তাদের হেফাজতে নেবে বলে জানান তিনি।
জানা গেছে, জলিলের বিরুদ্ধে টেপাখোলা গরুর হাটে চাঁদাবাজীর অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা রয়েছে। তবে ওই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল ও রেলওয়ের জমি দখল করে নিজে ব্যবহার ও ভাড়া দেয়ার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ ঢাকার কাফরুল থানায় মানি লন্ডালিংয়ের অভিযোগ এনে বরকত ও রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মানি লন্ডারিং মামলায় ওই দুই ভায়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় এ মামলাটি দায়ের করা হয়। এ মামলাটি তদন্ত করছেন ঢাকা মেট্রোপলিটন পশ্চিম বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকার সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
উত্তম কুমার বিশ্বাস বলেন, বরকত ও রুবেলসহ মানি লন্ডারিং মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এ মামলার আসামি হিসেবে ফরিদপুরে শেখ মো: জলিলকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। তাকে জলিলকে নিয়ে এ মামলায় গ্রেফতারের সংখ্যা হবে ১১ জন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT